Wednesday , 21 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে কোরআন অবমাননায় যুবক গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কল্যানী সৈয়দপুর গ্রাম থেকে পবিত্র কোরআন শরিফ চাকু দিয়ে কুপিয়ে অবমাননার দায়ে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার সকালে সৈয়দপুর গ্রামের জনৈক মজিবর রহমান ও বানেছা বেগম দম্পত্তির ছেলে বাহার উদ্দীন (২৫) মসজিদ থেকে কোরআন শরিফ নিজ বাড়িতে নিয়ে এসে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খÐবিখÐ করায় স্থানীয় এলাকাবাসীদের মাধ্যমে সংবাদ পেয়ে ওসি আব্দুল মতিন প্রধানের নির্দেশে বীরগঞ্জ থানার জরুরি ডিউটি চলাকালীন অবস্থায় এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দায়ী যুবককে আটক করে কোরআন অবমাননার দায়ে বীরগঞ্জ থানার মামলা নং-১৩, তাং- ২১/০৪/২০২১ ইং দায়ের করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়। এ ব্যপারে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোস্তাফিজার রহমান, ডিবি পুলিশ, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা নিয়ে আমজাদ হোসেন নির্বাচিত

কাহারোলে মাদক সেবনের দায়ে একজনকে ৩ মাসের কারাদন্ড

কাহারোলে মাদক সেবনের দায়ে একজনকে ৩ মাসের কারাদন্ড

পঞ্চগড়ে এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে ও ইসলামী ব্যাংকের আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

বিনামূল্যে আইনী সহায়তা প্রদান সভায় সিনিয়র সহকারী জজ বর্তমান সরকার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

তেঁতুলিয়ায় গ্রীস্মে পানির স্তর নিচে, মিলছে না নলকূপে পানি