Thursday , 8 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে গোরস্থানের ব্যবহিত রাস্তায় ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গণসাক্ষর

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কেন্দ্রীয় গোরস্থানের ব্যবহৃত রাস্তার অপব্যবহার ও রাস্তাটির উপরে পাকা ঘরবাড়ি নির্মাণের বিরুদ্ধে গনসাক্ষর দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সাত্তার সহ স্থানীয়রা পৌর মেয়র বরাবরে অভিযোগ করেছেন এবং সদয় অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর অনুলিপি প্রেরন করা হয়েছে উল্লেখ করে জানান, সুজালপুর মৌজার ৪৪২, ৪৪৩ ও ৭১১ দাগের মধ্যে উল্লেখিত রেকর্ডিও গোরস্থানের ব্যবহৃত এই রাস্তাটি বেশকিছুদিন ধরে একই এলাকার মৃত কাইয়ুমের ছেলে মো: ঝিনুক ও জনৈক আইজুল বুড়া অপব্যবহার করে আসছে এবং স¤প্রতি রাস্তাটির উপরে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করাকালীন স্থানীয়রা বাধা দিতে গেলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও হাতে ধারালো দা, খনতি,চাকু,ছোরা ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণ নাশের হুমকি-ধমকি প্রদর্শন করে যাচ্ছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে গোরস্তানের রাস্তাটি উদ্ধারপূর্বক এই এলাকার জনগনকে অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল মীরডাঙ্গী ক্লাস্টারে ফুলেল শুভেচ্ছায় বরণ সমন্ময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

দিনাজপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত

ঘোড়াঘাটে ৮৬৭ টি পরিবারের মাঝে জি-আর চাল বিতরণের উদ্বোধন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পীরগঞ্জে চা দোকানীর ব্যাতিক্রম উদ্যোগ

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর সম্ভাবনার দাঁড় খুলতে শুরু করেছে

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সুদখোরদের আইনের আওতায় আনতে হবে—এমপি মনোরঞ্জন শীল গোপাল

এন্ট্রিপদে নবম গ্রেডের একদফা দাবিতে পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমদাদ, রিনা, কুলসুম এর পরিচিতি সভা অনুষ্ঠিত