Tuesday , 27 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে তরমুজ,কলা সহ নিত্যপণ্যের দাম বেড়েছে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রোজার মাসকে পুঁজি করে বেড়েছে তরমুজ, কলাসহ বিভিন্ন নিত্যপণের দাম। মাত্র দুই সপ্তাহ আগে কলা বিক্রেয় হয়েছে ২০ থেকে ২৫ টাকা দরে সেই কলা বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০ টাকা হালি। অন্যদিকে তরমুজের দাম বেড়েছে দ্বিগুণ। দু’দিনের ব্যবধানে তরমুজের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছে।বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গত বছর যে তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তাজ মহল সিনেমা হলের সামনে মহাসড়কের পাশে ছোট ছোট অপরিপক্ব তরমুজ ৩৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এতে করে সাধারণ রোজাদার ব্যক্তিরা পড়েছে বিপাকে।
বিক্রেতারা বলছেন, রোজায় তরমুজের চাহিদা বেড়েছে। কিন্তু লকডাউনের কারণে সেই পরিমাণ তরমুজ আসছে না। ফলে চাহিদার তুলনায় ফলন কম থাকায় দাম বেড়েছে।ক্রেতারা বলছেন, রোজা রাখার পর প্রচুর পানির দরকার হয়। তরমুজ খেলে শরীর ঠাণ্ডা হয়। পানির পিপাসাও কমে। তাই তরমুজ খাওয়া ভাল। কিন্তু মৌসুমি ফল হওয়ার পরেও কেজিপ্রতি তরমুজের দাম অনেক বেশি।তারা বলেন, বিশ্বের সব দেশেই রমজান মাসে পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসেন ব্যবসায়ীরা। যাতে রোজাদাররা ভালোভাবে রোজা পালন করতে পারেন। কিন্তু বাংলাদেশে উল্টো। রোজার আগের দাম কম থাকলেও রোজা আসতে না আসতেই পণ্যের দাম বাড়ায়।পৗরশহরের বিজয় চত্বরের তরমুজ ব্যবসায়ী হালিম ও তাজমহল মোড়ের হাসেম জানান, গত সোমবার তরমুজ বিক্রি করেছি ৪০ টাকা কেজি। আজকে কেনাই পড়েছে ৫০ টাকা। আর এই তরমুজই ৪৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে মাইক্রোবাসের  ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিরামপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ঘোড়াঘাটে সড়ক দূঘর্টনায় হেলপারের পা বিছিন্ন

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

ফুলবাড়ীতে ১৫০০ বিঘা জমিতে জলাবদ্ধতা, বছরে ক্ষতি সাড়ে ৭ কোটি টাকা

নবাবগঞ্জে আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন

দিনাজপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করেছে : পীরগঞ্জের কর্মী সভায়-মির্জা ফখরুল

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে মেধাতালিকায় পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে ভারসাম্যহীন সেই দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

পীরগঞ্জে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ