Monday , 12 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী। এর আগে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্ত: ধর্মীয় স¤প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বামনপুকুর মন্দির নির্মাণে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, আমলাতান্ত্রিক সরকার মন্তব্য মির্জা ফখরুলের

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

কাহারোলে আম বাগানের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ সায়েন্স ক্লাব ও হামরা বীরগঞ্জিয়া সদস্য পরিষদের ঈদ পূর্ণমিলনী

চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস

পঞ্চগড়ে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশ