Monday , 19 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধিনিশেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছেন বীরগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে পৌরসভার অলিগলি ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে টহল দিতে দেখা গেছে। এসময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা। গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী যান চলাচল করছে। পৌরশহরে শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে নিত্যপালনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিশেধ সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরো উপজেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস জানান, লকডাউন বাস্তবায়ন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবা করাসহ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে থেকে মাঠ পর্যায় কাজ করছে পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ  এবং  সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভা

ফুলবাড়ীতে লাম্পির রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা

আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক অত:পর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

গলায় ফাঁস দিয়ে শিক্ষকের মৃত্যু

বোচাগঞ্জে নিয়মবহির্ভূত ভাবে উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক চৌধুরীকে অব্যাহতি দেয়ায় প্রতিবাদ সভা করেছে ক্ষুদ্ধ যুবদলের নেতাকর্মীরা

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু