Thursday , 8 April 2021 | [bangla_date]

ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো এ শ্লোগানে
ঠাকুরগাঁও জেলার সকল ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন করেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলার সকল ব্যাবসায়ীদের সমন্বয়ে ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারের নির্দেশনা অনুয়ায়ী নিত্যপ্রয়োজনীয় ছাড়া সকল দোকান বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করেন। এতে অনেক ক্ষতিগ্রস্ত হোন ব্যবাসায়ীরা।দোকানপাট খোলার দাবিতে রাস্তায় নামতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার সকল ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন।

এতে শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও জেলার সকল ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বলে জানিয়েছেন ।

মানববন্ধনে ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন,
রমজান মাসের আগে এভাবে দোকানপাট বন্ধ রাখা হলে ব্যবসায়ীরা পথে বসবেন। এমনিতেই গত বছরের ক্ষতি এখনো ব্যবাসায়ীরা পুষিয়ে নিতে পারেনি।
এ কারণে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকানপাট খোলার দাবি জানান।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ নিষেধাজ্ঞা অনুযায়ী জরুরি সেবা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক !

শেখ হাসিনা’র মমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে, ও নিরাপদে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন অবরুদ্ধ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিরলে চেয়ারম্যান মোসলেম উদ্দিনকে বহিষ্কারপূর্বক প্রশাসক নিয়োগ দাবিতে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁনের পাল্টা সংবাদ সম্মেলন

আটোয়ারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত