Thursday , 22 April 2021 | [bangla_date]

মদপানে ছাত্রলীগ নেতা সহ ৪জনের মৃত্যু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে ইতোমধ্যে পারিবারিকভাবে দুই জনের দাফন হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার পোতাপের চরের আবুল হয়দারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, পিরোজপর এলাকার আবু সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ কর্মী মহসিন মিয়া ও নাহিদ হাসান জিসান।

তবে অসুস্থদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ বলেন, ‘ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদসহ চারজন মারা গেছে। তবে কিভাবে মারা গেছে জানি না।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে সবাই এক সঙ্গে মদপান করেন এবং সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় জাহিদ। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আরও ছয় জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বিষয়ে খোঁজ করছে পুলিশ।’

তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তোফাজ্জল ও মহসিনের মরদেহ কাউকে না জানিয়ে দাফন করে ফেলেছেন তার স্বজনরা। পরিবারের সদস্যরা মদপানের কথা অস্বীকার করেন।’

ওসি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তোফাজ্জলই কোথাও থেকে মদ আনেন। পরে সবাইকে নিয়ে পান করেন। ধারণা করা যাচ্ছে, মাত্রাতিরিক্ত অথবা বিষাক্ত মদে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জাহিদের মরদেহ আনার জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। তোফাজ্জলও যেহেতু মারা গেছে তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১১টি ঘর পুড়ে ছাই

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৬০ জন কৃষককে বীজ ও সার বিতরণ

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

রাণীশংকৈলে পৌর আ.লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ শুরু

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা