Wednesday , 7 April 2021 | [bangla_date]

মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

চলমান মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় দেশের সব মসজিদে জুমা, পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করাসহ বেশকিছু নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ বুধবার এই আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে মসজিদে নামাজ আদায়ে তিনটি বিষয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এসব নিয়ম মেনে না চললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

যেসব নিয়ম মেনে চলতে হবে এগুলো হলো :
১. জুমা ও অন্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদ ও অন্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না।

২. মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্য নামাজ আদায় করতে হবে এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে।

৩. প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা সব নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে।

এতে বলা হয়, উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

নির্দেশনায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে একাধিকবার নির্বাচিত পৌর কাউন্সিলরের মৃত্যু

পীরগঞ্জ সাগুনী সার্বজনীন টাঙ্গন কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

চেকআপ স্পেশালাইজড হাসপিটালের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্য কথার আয়োজনে এপার বাংলা-ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সম্মেলন ও মিলন মেলা

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা

পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী আহত ঃ একজনকে দিনাজপুরে রেফার্ড

দেশের উন্নয়নে ঈশান্বিত হয়ে একটি মহল ধর্মের কথা বলে অপপ্রয়াস চালাচ্ছে–রেলপথ মন্ত্রী

আটোয়ারীতে পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা