Friday , 30 April 2021 | [bangla_date]

যুবলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঠাকুরগাঁও: চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রকাশ্যে মনসুর আলী নামে ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে রাসেল (২৫) ও বাদশা (২৬) নামে দুই যুবকের বিরুদ্ধে।
বুধবার উপজেলার ডাঙ্গীবাজারের জামালের হোটেলের পশ্চিম পার্শ্বের গলিতে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত যুবলীগ নেতা বড়বাড়ী ইউনিয়নের সিনিয়ন সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উপজেলা চেযারম্যান আলী আসলাম জুয়েল জানিয়েছেন।
যুবলীগ নেতা বৃহস্পতিবার রাতে তার ফেসবুক টাইমলাইনে জানিয়েছেন, ডাঙ্গীবাজারের মসজিদে যোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় গোয়ালকারী গ্রামের রাসেল ও কাশিডাঙ্গা গ্রামের বাদশা তার নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ মারে। এতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে পড়ে যায় এবং পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার অবস্থা আশংকা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।
মনসুরের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে মনুসরকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর শুক্রবার দুপুরে জানান, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের নিকট ঘটনার কথা শুনেছে।
শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভুমিদস্যুদের হাত থেকে সরকারি বিল রক্ষার দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা

বিরলে আবারো সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৭ জন আটক

কাহারোলে যুবদলের শুভেচ্ছা মিছিল ও আলোচনা অনুষ্ঠিত

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট রাজশাহী ২-০ গোলে দিনাজপুরকে হারালো

বোচাগঞ্জে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভেড়া ও সেলাই মেশিন বিতরন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ৬৩, সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান

ঘোড়াঘাটে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া এক অসহায় পরিবার