Wednesday , 7 April 2021 | [bangla_date]

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা

ঠাকুরগাঁও: আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় তিনি ব্যবসায়ীদের নিষ্ঠার সাথে ব্যবসার করার আহবান জানান। সংসদ সদস্য রমশে চন্দ্র সেন আরো বলেন, অধিক মুনাফা করবেন না। সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেদিকও বিবেচনা করতে হবে।
সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন-অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও চেম্বার নেতা হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।
সভায় অহেতুক পন্যের দাম বাড়িয়ে ভোক্তাদের হয়রানী না করা, পন্যের মূল্য তালিকা ঝুলানো, স্বাস্থ্যবিধি মেনে পন্য বিক্রি করাসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়। অন্যথায় বাজার মনিটরিং কমিটির অভিযানে দোষিদের আইনের আওতায় আনা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সার সরবরাহ ও বাজার মনিটরিং করার দাবীতে স্বারকলিপি

রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ!

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ শীত বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে  মারা গেলেন বড় ভাই

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে মারা গেলেন বড় ভাই

দিনাজপুরে শহীদ জিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন ও দোয়া মাহফিল

রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত