Wednesday , 7 April 2021 | [bangla_date]

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা

ঠাকুরগাঁও: আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় তিনি ব্যবসায়ীদের নিষ্ঠার সাথে ব্যবসার করার আহবান জানান। সংসদ সদস্য রমশে চন্দ্র সেন আরো বলেন, অধিক মুনাফা করবেন না। সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেদিকও বিবেচনা করতে হবে।
সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন-অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও চেম্বার নেতা হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।
সভায় অহেতুক পন্যের দাম বাড়িয়ে ভোক্তাদের হয়রানী না করা, পন্যের মূল্য তালিকা ঝুলানো, স্বাস্থ্যবিধি মেনে পন্য বিক্রি করাসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়। অন্যথায় বাজার মনিটরিং কমিটির অভিযানে দোষিদের আইনের আওতায় আনা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাঁচ বছরের সাজা থেকে বাচঁতে ১৭ বছর পলাতক \ অবশেষে গ্রেফতার

অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলাগাছ, ক্ষতির মুখে কলাচাষীরা

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

করোনায় একদিনে আরও ১২০ জনের মৃত্যু

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১