Friday , 16 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলের সড়কে কঠোরতা, গ্রামের হাটবাজারে শিথিল লকডাউন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের তৃতীয় দিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথারীতি কঠোর অবস্থানে দেখা গেছে। কিন্তু বিভিন্ন মহল্লা এবং বাজারগুলোতে অনেকটাই শিথিল বিধিনিষেধ।

শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার মহাসড়ক এবং আশেপাশের বিভিন্ন গ্রামের মহল্লা ও হাটবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

নেকমরদ চৌরাস্তায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ব্যক্তিগত কোনো গাড়ি আমরা চেক না করে ছাড়ছি না। উপযুক্ত অনুমতিপত্র না দেখাতে পারলে ফিরিয়ে দিচ্ছি। প্রয়োজনে শাস্তিও দেয়া হচ্ছে।’

গ্রাম মহল্লার ভেতরের বেশিরভাগ দোকানপাটই খোলা দেখা গেছে। এলাকার রাস্তার পাশে অস্থায়ী এবং স্থায়ী কাঁচাবাজারগুলোতে ছিল লোকজনের ভিড়।

গত দুইদিনে দেখা গেছে, বিকেল হলেই হাটবাজারে মাছ, কাচাঁ সবজি, মুদি ও ইফতারির খাদ্যপণ্যের দোকানগুলোতে ভিড় চরম পর্যায়ে পৌঁছায়। তখন স্বাস্থ্যবিধির বালাই থাকে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

লকডাউনের আটদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক

সীমান্ত এলাকা নিরাপদ, কৃষকরা নির্ভয়ে নির্বিঘেœ ধান কাটতে পারবে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে দোকান ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে বৃদ্ধাশ্রমে এক ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের সুধী সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগায়ে শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

পার্বতীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিমের বাড়ীতে বর্বরচিত হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ-কে হত্যারহুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন