Sunday , 4 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন দিলেন-জেলা প্রশাসক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও রাণীশংকৈলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ডেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম। স¤প্রতি নেকমরদ বাজারে হঠাৎ অগ্নিকান্ডে বিভিন্ন ধরনের দামী জিনিস পত্র ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ১টি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ক্ষতিগস্থদের তাৎক্ষনিক উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা শুকনো খাদ্যর প্যাকেট সরবারহ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৪এপ্রিল রবিববার বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম নেকমরদ কুশুমউদ্দীন বিদ্যালয় মাঠে আগুনে ক্ষতিগস্থদের প্রত্যেককে দুই বান্ডেল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে তুলে দেন।এর পূর্বে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) প্রীতম সাহা প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার ইউপি চেয়ারম্যান এনামুল হক,আব্দুর রহিম প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস সিস্টেম উদ্বোধন

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।

ইজিবাইক থেকে পড়ে ট্রাকচাপায় মা নিহত, কোলে অক্ষত সন্তান

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শাহানুর আলম শানু প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী

এবার ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, মাদ্রাসার কক্ষে তালা

হরিপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য পাঁচটি গ্রাম

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো