Friday , 2 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইঁদুর মারা  গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল বৃহস্পতিবার রাতে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন শীল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে ।

হারাধন উপজেলার বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ি গ্রামের মৃত শীতিল চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হারাধন শীল বেশ কিছুদিন ধরে পেটের ও বুকের ব্যাথায ভুগছিল।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হারাধন তার বিছানায় শুয়ে ছটফট করতে থাকে এবং ঘামতে থাকে।

এ সময় তার পরিবারের লোকজন তার সমস্যার কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি গ্যাস ট্যাবলেট মনে করে ইদুরমারা ট্যাবলেট খেয়ে ফেলেছি । পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে অটোরিক্সা যোগে ডাক্তারের কাছে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয় ।

২ এপ্রিল শুক্রবার এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি এস, এম, জাহিদ ইকবাল জানান , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ভুল ট্যাবলেট খেয়ে হারাধনের মৃত্যুর কথা আমরা জেনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের শেষকৃত্যের জন্য এডিএম বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছ। অনুমতি পেলে শেষকৃত্য সম্পন্ন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক স¤্রাট জাহিদ আটক

বিরল সরকারি কলেজে স্মরণ  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রয়াত এম. আব্দুর রহিম’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পীরগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

উত্তর বঙ্গের বড় হাট যাদুরাণী সিসি ক্যামেরার আওতায়

পঞ্চগড়ে কোরবানি ঈদ কে ঘিরে জমে উঠেছে গরুর হাটগুলো

এইচএসসির ফলাফল বীরগঞ্জ সরকারি কলেজে জিপি এ- ৫ পেয়েছে ১৪০ জন

তেঁতুলিয়ায় ৯ গ্রাম হিরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার