Tuesday , 6 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্ধোধন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খরিপ-১ মৌসুমের (২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার দুইশ’ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতাল জুলকার নাইন কবির স্টিভ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ৩০১ মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষিবিদ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষক প্রমুখ ।

এসময় ১৮৫০ জন কৃষকের মধ্যে ২০০জনের প্রত্যেক কে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএসপি ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।

করোনাভাইরাসের কারণে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে ১৮০০ কৃষকের হাতে বীজ ও সার বিরতণ করবে কৃষি দফতর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ৯ম ক্লেমন মুক্তা স্মৃতি অনুর্ধ-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বিরলে সাংবাদিকদের সাথে ভুমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

গণমাধ্যমকর্মীরা করোনাকালের নির্ভীক যোদ্ধা: তথ্যমন্ত্রী

গ্রেনেড হামলার প্রতিবাদে খানসামায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক