Monday , 19 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ভাইয়ের বিরুদ্ধে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক দরিদ্র অসহায় ব্যক্তির ঘরবাড়ি আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি এ নিয়ে সম্প্রতি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অজ্ঞাত কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোন বিচার পাচ্ছে না বলে জানান। বর্তমানে বাড়ীটি নাজেহাল অবস্থায় রয়েছে এবং পরিবারটিও এক ধরনের খোলা আকাশের নিচে বসবাস করছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নন্দুয়ার ইউপির বলিদ্বারা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সাইদুল ইসলাম ও তারই আপন ভাই আনোয়ারের মধ্যে বেশ কয়েক বছর থেকে জায়গা জমি নিয়ে হট্রগোল রয়েছে। এরই জেরে গত ১২ এপ্রিল আনোয়ারসহ তার দুই ছেলে স্বপন ও বউমাদ্বয় সাহেব আলীর উপর হামলা চালায় এবং তার বাড়ীঘর ভাঙচুর করে।

সাহেব অভিযোগ করে বলেন, তারা অজ্ঞাত কারণে আমার উপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে বাড়ীঘর ভাঙচুর করেছে। আমাদের স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার দেওয়ার জন্য নিয়ে যাওয়ার ফাঁকে তারা বাড়ীর আরো অন্যান্য জিনিস পত্র লণ্ডভন্ড করে দেয়। এনিয়ে আমি কোথাও বিচার পাচ্ছি না।

এদিকে খবর পেয়ে থানার এ এস আই মজিদ ঘটনাস্থলে যান তিনি এ প্রতিবেদকে বলেন, তাদের ভাই ভাইয়ের হট্রগোল তারা চাইলে থানার ওসি’র সাথে কথা বলে মামলা দিতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

পীরগঞ্জে বিএনপির র‌্যালী ও আলোচনা সভা

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের উদ্যোগে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ মেয়র, ৪১জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ১৩ জন মনোনয়নপত্র দাখিল

আমদানি অর্ধেকে নেমেছে হিলি বন্দরে, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজনের প্রাণ গেল

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ গেল

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন এনজিও কর্মীর মৃত্যু

এইচ এস সি পরীক্ষার সময়সূচি প্রকাশ

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল