Friday , 2 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে রড ও সিমেন্টের বাজার লাগাম হীন!

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসের ব্যবধানে হুহু করে বেড়ে গেছে রড ও সিমন্টের দাম। গত মাসে প্রতি কেজি রডের মূল্য ছিল ৫২টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে ৭২ টাকা এদিকে সিমেন্ট প্রতি বস্তার মূল্য ছিল ৪৩০ টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা । রড ও সিমেন্ট ব্যাবসায়ী শাহী এমরান এন্টার প্রাইজ জানায়- বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ ১লা মার্চে প্রতি বস্তায় ৫০টাকা এপ্রিলে বাড়িয়েছে আরো ১০টাকা। একই ভাবে বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়েগেছে রডের মূল্য।
এদিকে নির্মান কাজের ঠিকাদার আহম্মেদ হোসেন বিপ্লব জানায়- রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ইতি পূর্বে বিভিন্ন নি¤œ দরে যে সব প্রকল্পের কাজ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে গেলে লোকসান গুনতে হবে। পৌরসভার নাগরিক মাসউদ আলম জানায়- যে বাজেট নিয়ে ঘর নির্মান করতে নেমেছিলাম রড ও সিমেন্টের মূল্য বৃদ্ধি পাওয়ায় থমকে গেছে আমার ঘর নির্মানের কাজ, বাজার এখন সিন্ডিকেটের দখলে এভাবে চলতে থাকলে দেশের উন্নয়নে বাধা গ্রস্থ হবে। তরুণ সমাজ সেবক বকুল মজুমদার জানায়- এভাবে বিশ্ব বাজারে কাঁচা মালের মূল্য বৃদ্ধি হতে থাকলে দেশের উন্নয়ন কার্মকান্ড হ্রাস পাবে সাধারণ মানুষ তার লক্ষে পৌঁছতে পারবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎস্য চাষী হুসেন সোরওয়ার্দী ডাব্লুর আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

বীরগঞ্জ পৌর নির্বাচনে মাঠ দাপাচেছন নৌকা প্রতীক প্রত্যাশী শামীম ফিরোজ আলম

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বিরলে ভ্রাম্যমান ডিম, মাংস ও দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে অল্প পানিতে বেশি ধান

পঞ্চগড়ে নতুন যোগদানকৃত ১৯ কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা প্রশাসক

গাইনী চিকিৎসকদের মুক্তির দাবীতে দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ের ভুল্লী বাঁধ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন !