Saturday , 17 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে সাত মাসের শিশু কন্যা সহ দম্পতির বিষপান, মারা গেল শিশুটি !

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক দম্পতির তার সাত মাসের একমাত্র শিশু কন্যাসহ বিষপানে আত্নহত্যার চেষ্টা করে। দম্পতি বেঁচে গেলেও, কন্যা শিশুটি বিষক্রিয়ায় মারা গেছেন।

গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটার পরে ঘটনাটি উপজেলার কদমপুর উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামে ঘটেছে।

বিষপান করা দম্পতি হলেন- ওই গ্রামের আজিমউদ্দীনের ছেলে ইয়াসিন আলী ও তার স্ত্রী শিমু এবং দম্পতির একমাত্র সাত মাসের কন্যা সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রাগের বশবর্তী হয়ে ওই দম্পতি নিজেরা সহ তাদের সাত মাসের কন্যা সন্তানকে রাসায়নিক বিষ খাইয়ে আত্নহত্যার চেষ্টা করে।
তবে তাদের বিষ খাওয়ার ঘটনা টের করতে পেরে পরিবারের অন্য সদস্যরা সকলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসায় তাৎক্ষণিক দম্পতিকে বাচাঁনো গেলেও সাত মাসের ছোট শিশুটি প্রাণে বাচাঁনো সম্ভব হয়নি ।

থানা পরির্দশক (ওসি) এস এম জাহিদ ইকবাল শনিবার মুঠোফোনে জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষনিক আমরা ব্যবস্থা নিয়েছি এবং ছোট কন্যা শিশুটিকে ময়নাতদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ইয়াসিনের পরিবার থেকে একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছে। বিষয়টি গুরত্বসহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

বোদা অভিযানে মাদকদ্রব্যসহ ৩ জন আসামি গ্রেফতার

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

হরিপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘুঘুডাঙ্গায় মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে সবজির ও পেঁয়াজের দাম কমায় জনমনে স্বস্তি