Friday , 16 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে হারিয়ে যেতে বসেছে পুষ্টি সমৃদ্ধ কচু, কমেছে চাষাবাদ !

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক সময় গ্রামের মেঠোপথের দুইপাশে, কৃষি জমিতে আর বাড়ির পাশের ঝোপে জঙ্গলে কচু দেখা যেত। তখন হাটে বাজারে কচু শাক বিক্রিও হতো। কিন্তু এখন সেই চিরচেনা কচু গাছ চোখে পড়ে না।

এখন হাট-বাজারে সবজির পরসায় নেই আগের মত পুষ্টি সমৃদ্ধ কচু। মেঠোপথ ও কৃষি জমিতেও চোখে পড়ে না কচু। যেন দিন দিন কমে যাচ্ছে ভিটামিন সমৃদ্ধ এই সবজি। অথচ রাণীশংকৈলে মানুষদের খাদ্য তালিকার একটি সুপরিচিত নাম ‘কচু’ শাক।

আগে দেখা গেছে স্থানীয়রা কচু শাক হিসেবে খেয়ে থাকেন। আবার অনেকেই কচু সংগ্রহ করে হাটে-বাজারে বিক্রিও করেন।

গ্রাম থেকে শহর, এখনো সবখানেই কচুর কদর রয়েছে। সব বয়সি মানুষের পছন্দের খাবার এটি। কচুর কাণ্ড সবজি ও পাতা শাক হিসেবে খাওয়া হয়। প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এর কাণ্ড ও পাতাজুড়ে।

কচু শাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ডিটারেরি ফাইবার, শর্করা, বিভিন্ন খনিজ ও ভিটামিন রয়েছে। নিয়মিত কচু শাক খেলে অনেক উপকার মেলে। তবে দিন দিন কচুর চাষাবাদ কমে যাওয়ায় খাদ্য তালিকার অন্যতম এ অনুসঙ্গ সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা থাকছে।

অথচ শৈশবে পাঠ্য বই থেকে জেনেছি কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে। চোখ সম্পর্কিত জটিলতা কমায়। রক্তশূন্যতা দূর করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমন নানান উপকারিতা রয়েছে কচুতে।

কিন্তু এখন বর্তামানে কচু শাকের কোন কদর নেই বলেই চলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কেক কেটে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

রাকসু নির্বাচনে জয়ী হলেন ঠাকুরগাঁওয়ের ৫ জন শিক্ষার্থী

বীরগঞ্জে শতগ্রাম উচ্চ বিদ্যালয়ে আদালতের আদেশ অমান্য করে তিন পদে নিয়োগ এক পদ স্থগিত

সেনাবাহিনীর হাতে সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট আটক

রাণীশংকৈলে ‘আরসিএন’ ক্যাবল নেটওয়ার্কের অফিসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দিনাজপুরে মনোমুগ্ধকার বসন্ত বরণ উৎসব

পঞ্চগড়ে আধা ঘন্টার ঝড়ে লন্ডভন্ড বিস্তৃর্ণ এলাকা বিদ্যুতের খুঁটি ভেঙে অন্ধকারে হাজারো গ্রাহক, ব্যাহত ইন্টানেট পরিসেবা

পীরগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা