Friday , 2 April 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৯৫ পিস ইয়াবা সহ আটক ৩ জন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেহেম্বা ইউপি’র পদমপুর দক্ষিণ পাড়া গ্রামে জামাল উদ্দিন জালাল (২৫) ও আশরাফুল ইসলাম কালু (২৮) কে আটক করা হয়।

এসময় জামাল উদ্দিন জালালের কাছে হালকা গোলাপী রংয়ের ৪০ পিস ও আশরাফুল ইসলাম কালুর কাছে হালকা গোলাপী রংয়ের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিনে রাত ১১টার সময় উপজেলার হোসেনগাঁও ইউপি’র কলিগাঁও গ্রাম থেকে ইব্রাহিম খলিল অরফে ফজর আলীকে (৩০) ৪৫ পিস ইয়াবা ট্যাবলট সহ তাকে আটক করে ডিবি পুলিশ।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, বিশেষ মাদক বিরোধী পৃথক অভিযানে ৯৫ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়। তারা সকলে মাদক ব্যবসায়ী। এ বিষয়ে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

রাণীশংকৈল শিক্ষা অফিস আয়োজনে বাংলা বিষয় প্রশিক্ষণের সমাপনি

শীঘ্রই দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার ও বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালু হবে ——- ভারতের সহকারী হাইকমিশনার

পীরগঞ্জে হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড়ে জাগপার গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাণীশংকৈলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা