Monday , 5 April 2021 | [bangla_date]

লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও:
মহামারি করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন চলছে। সোমবার সকাল থেকে বিভিন্ন দোকান পাট, শপিং মল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের গণ পরিবহন। তবে সড়ক মহাসড়ক দিয়ে রিকশা, অটো রিকাশা, ভ্যান, মোটরসাইকেল চলতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি চলাচলে মানা হচ্ছে না বিধি নিষেধ। এমনকি নেই মাস্ক ব্যবহারও। কারও কারও কাছে মাস্ক দেখা গেলেও মুখের নিচে ঝুলতে দেখা গেছে, কেউ লুকিয়ে রেখেছেন পকেটে।
তবে এসব অভ্যন্তরিন রুটে গুলোতে পরিবহন নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ। শহরের চৌরাস্তায় সরকারের দেওয়া বিধিনিষেধ আরো কঠোর করতে মাঠ পর্যায়ে আইনশৃংখলা রক্ষাবাহিনীদের দেখা গেছে। শহরে প্রবেশ করা অটো রিক্সা থেকে নামিয়ে দিতে দেখা গেছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান বলেন, করোনা সংক্রমন এড়াতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অন্যথায় সংক্রমণ আশংকা করা হচ্ছে। মৃত্যু ঝুঁকি থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম সরকারের দেওয়া এসব বিধি মানতে সকলকে অনুরোধ জানিয়ে বলছেন, বিধি না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের সাামাজিক সহায়তা বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সংবেদনশীল সভা

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

আটোয়ারীতে রাধানগর ইউনিয়নের সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান