Tuesday , 13 April 2021 | [bangla_date]

লকডাউনে খোলা থাকবে ব্যাংক , উপজেলা শহরে রবি-মঙ্গল-বৃহস্পতিবার

কঠোর লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানোর পর এ বিষয়ে সিদ্ধান্ত এসেছে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ওই চিঠি পাওয়ার পর সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিকালে সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, ‌‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
এ ক্ষেত্রে লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল আড়াইটা পর্যন্ত খোলা রাখা যাবে। ’
এতে আরও বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

মোটর মালিক সমিতির সম্পাদক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পার্বতীপুর থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পার্বতীপুরে নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা রূপ নিল জনসভায়

বীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই

হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক

হরিপুরে পালিত হলো পুলিশ সপ্তাহ ২০২২