Thursday , 15 April 2021 | [bangla_date]

ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: ষড়যন্ত্র রুখে দিয়ে স¤প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আধুনিক বাংলাদেশে এই ধর্মীয় উগ্রতা ও মৌলবাদীরা যে আস্ফালন দেখাচ্ছে এটা কখনও কাম্য নয়। কারণ বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের লোকদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস কাজ করছেন এবং ধর্মীয় কর্মকাÐকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্ত: ধর্মীয় সম্প্রীতি বিষয়ে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার লুৎফর রহমান ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। এর আগে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বস্তায় আদা চাষে বাজিমাত, লাভবান কৃষক

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের মায়ের মৃত্যু

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম’র পৃষ্ঠপোষকতায় খাদ্য সামগ্রী বিতরন

বীরগঞ্জে গলায় মাছের কাঁটা লেগে ৩ সন্তানের জননীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর নকলেরে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে !

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

বীরগঞ্জ পল্লীতে জড়াজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় সাত সদস্যের পরিবারের বসবাস

জনবান্ধব ওসি কামাল হোসনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

রাণীশংকৈলে যে কলেজে একজনও পাশ করেনি সে কলেজে এখন গম চাষ