Friday , 2 April 2021 | [bangla_date]

সরগরম সেতাবগঞ্জ পৌরশহর এখন নিরব

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দীর্ঘ ১০ বছর প্রতিক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছিল দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ঘিরে চলছিল সকল প্রকার প্রচার ও গনসংযোগ এরই মাঝে করোনার সংক্রম বেড়ে যাওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক ১১ এপ্রিলে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন সহ সকল নির্বাচন স্থগিত ঘোষনা করেন। নির্বাচন স্থগিত ঘোষনার সাথে সাথে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশগ্রহন কারী সকল প্রার্থী ও ভোটারদের মাঝে হতাশা বিরাজ করছে। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে সাধারন ভোটারও হিসাব কষতে শুরু করেছিলেন তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে হতে হবে জনবান্ধব সৎ ও যোগ্য। সকল আশায় যেন ছাই ঢেলে দিলেন করোনা। নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত হওয়া সেতাবগঞ্জ পৌর নির্বাচনের প্রার্থীদের মাঝেও চলছে হতাশা। আবার অনেকেই বলছেন, নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীদের উচ্চ স্বরে মাইকিংয়ের শব্দ সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেল সেতাবগঞ্জ পৌরবাসী। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফরিদ হোসেন জানান, তার নির্বাচনী প্রচার প্রচারনা বেশ ভালই চলছিল। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদি ছিলাম। কিন্তুু করোনার কারনে ভোট স্থগিত হওয়ায় আমার প্রচারনায় ব্যবহৃত পোষ্টার, হ্যান্ডবিল সহ অন্যান্য জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। নির্বাচনের দিন তারিখ নতুন করে হলে আবারও আমাকে নতুন করে শুরু করতে হবে। একই অনুভুতির কথা জানালেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবু জয়ের ব্যাপারে তিনি আশাবাদি ছিলেন। সরগরম সেতাবগঞ্জ পৌরসভায় ভোট স্থগিতের ঘোষনা আসার সাথে সাথেই বিরজা করছে শুনসান নিরবতা। নির্বাচনে প্রার্থীদের মার্কা প্রদানের পর থেকেই চলছিল মাইকিং, গনসংযোগ ও রোড শো-ডাউন। হঠাৎ করেই নির্বাচন স্থগিত হওয়ায় থমকে যায় সবকিছু। আবার কবে হবে সেতাবগঞ্জ পৌরসভার ভোট এ আশা নিয়েই বুক বেধে আছেন প্রার্থী সহ সাধারন ভোটারগন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

পীরগঞ্জে প্রাক্-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

সাংবাদিক মরহুম হুমায়ুন কবীর ও মরহুম বেলাল উদ্দীনের আত্বার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী উত্তাপে আতংকিত ভোটাররা

বিরলে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বিরলে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

গনপূর্ত বিভাগ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ন পঞ্চগড়

বীরগঞ্জ পৌরসভার ২০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ