Friday , 23 April 2021 | [bangla_date]

সীমান্তের কবুতর ঘিরে রহস্য, মামলা দিয়ে জেলে পাঠাল ভারত

এই রহস্য ইতিহাসের পাতা থেকে উঠে আসা! কবুতরকে গুপ্তচর হিসেবে ব্যবহার করার রীতি সবারই জানা। ফের সামনে এলো তেমনই এক ঘটনা। ভারতের পাঞ্জাবের রোরানওয়ালা সেনাচৌকিতে একটি কবুতর ধরা পড়ে দিন তিনেক আগে। সেটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া যায়।

যার রহস্য এখনও বোঝা যায়নি। খবর দ্য ওয়ালের।
এরই মধ্যে কবুতরকে পাঞ্জাবের জেলখানায় কয়েদ করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে! ভারতীয় পুলিশ জানিয়েছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামে এক সেনা কর্মী। হঠাৎই একটি সাদা-কালো কবুতর তার কাঁধে এসে বসে। উড়ে যাওয়ার আগে তিনি সেটিকে ধরে ফেলেন।

কবুতরকে তল্লাশি করতে গিয়ে চমকে যান নীরজ। দেখেন কবুতরের সঙ্গে আটকে রয়েছে একটি সাদা কাগজ।

সঙ্গে সঙ্গে নীরজ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরেই কবুতরটিকে ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয় পায়ের কাগজটি। দেখা যায় তাতে একটি নম্বর লেখা আছে। তবে কী নম্বর, কোন উদ্দেশে লেখা ছিল সে সম্পর্কে সেনা বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।
ওই কবুতর সীমান্তের ওপার থেকে পাঠানো হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

এরপরেই আইন মেনে পায়রার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে থানায়। উল্লেখ্য, গত বছর মে মাসে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় পাকিস্তান সীমান্ত থেকে এমনই একটি কবুতর ধরা পড়েছিল। সেবার সন্দেহ করা হয়েছিল, পাকিস্তান গুপ্তচরবৃত্তির জন্য এই কবুতরগুলোকে প্রশিক্ষণ দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় মামলায় আটক ২ জন

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগ সভাপতি নোমান পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর হামলা করা হয়েছিল

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সভাপতি বাদল – সম্পাদক বাঁধন পীরগঞ্জে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এবারের প্রতিপাদ্য দিনাজপুরে নানা আয়োজনে পালিত বিশ্ব যক্ষা দিবস

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

পীরগঞ্জে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক