Thursday , 1 April 2021 | [bangla_date]

সেতাবগঞ্জে দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ করে মেয়রের সংবাদ সম্মেলন

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করলেন অত্র পৌলসভার মেয়র মো আব্দুস সবুর।
অাজ ১ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার হল রুমে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করে পৌর মেয়র মোঃ আব্দুস সবুর বলেন, সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও সহকারী প্রকৌশলী মোঃ রইচ উদ্দিন মিয়া তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমত পালন করছেনা। বিভিন্ন উন্নয়নমুলক কাজে তাদের অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারনে সময় মত কাজ শেষ করেনি কাজের ঠিকাদারগণ। এমন কি কয়েকটি কাজের ওয়ার্ক অর্ডার ও সময় মত না দেওয়ার কারনে পৌরবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে আরবান প্রকল্পের অধীনে ৫টি প্যাকেজে ১২টি উন্নয়ন কাজের জন্য গত ৩ মাস পুর্বে ৪ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ আসার পরও উক্ত প্রকৌশলীরা অসৎ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য অদ্যাবধি টেন্ডার আহবান করেন নি। পৌরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে প্রকৌশলী দ্বয় সেতাবগঞ্জে অবস্থান করার কথা থাকলেও তারা নিজ কর্মস্থলে থাকেন না। অফিস করেন খেয়াল খুসিমত। করেনা কালীন সময়ে নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদ্বয় প্রায় দুই মাস অফিস করেননি। তাদের খেয়াল খুশিমত কাজ করার জন্য পৌরসভার উন্নয়ন মূলক কাজ বাধাগ্রস্থ হচ্ছে। পৌর মেয়র উপরোক্ত বিষয়ে অভিযোগ করে তাদের অন্যত্র বদলীর জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও তাদের বিরুদ্ধে অদ্যবাধি কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি। উক্ত অভিযোগের বিষয়ে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও রইচউদ্দীন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সঠিক নয়। পৌরসভার সকল উন্নয়ন কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। কোন কাজের বিষয়ে কোন রকম স্বেচ্ছাচারিতা বা গাফলাতি করা হয়নি। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে যথাযথ মর্যাদায় শোকাবহ জেলহত্যা দিবস পালিত

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আটোয়ারিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে সুধীজনদের সন্মানে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

পঞ্চগড়ে ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাতীয় চা দিবস আজ সবুজ পাতার দাম না পেয়ে চা বাগান কেটে ফেলছেন চাষিরা \ উত্তরের চা শিল্প কি ধ্বংসের দ্বারপ্রান্তে?

পীরগঞ্জে পুলিশের ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

পার্বতীপুরে প্রধানমন্ত্রী’র অনুদানের চেক বিতরন