Saturday , 24 April 2021 | [bangla_date]

স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধু মাহফুজা আকতারের (৩৪) উপর নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী সাদেকুল ইসলামের বিরুদ্ধে। বর্তমান ওই গৃহবধু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৮ বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামের পজির উদ্দীনের ছেলে সাদেকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সদরের আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের মকবুল হোসেনের মেয়ে মাহফুজা আক্তারের। বিয়ের পর থেকে প্রায় সময় মাহফুজা আক্তারকে মারপিট করত তার স্বামী সাদেকুল ইসলাম। স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা একাধিকবার এসব বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করেও দিয়েছেন। তারপরও থেকে নেই গৃহবধু মাহফুজা আক্তারের উপর তার স্বামীর নির্যাতন। ওই গৃহবধুর ২টা মেয়ে ও ১টা ছেলে সন্তান রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় গৃহবধু মাহফুজা আক্তার বলেন, গত মঙ্গলবার আমি রোজা ছিলাম; বিকেলে বাড়িতে ফিরে কোন কারণ ছাড়াই আমার স্বামী সাদেকুল ইসলাম আমাকে মারপিট করে। যেহেতু রোজা ছিলাম তাই এর কোন প্রতিবাদ করিনি। তারপর দিন বুধবার সকালে আমার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী। এতে আমার শরীরের পেছন অংশ ঝলসে গেছে। এর আগেও অনেকবার আমাকে আমার স্বামী মারপিট করেছিল, স্থানীয়ভাবে সেসব ঘটনাগুলো মিমাংশা হয়েছিল।

পরে পরিবারের লোকজন গৃহবধু মাহফুজা আক্তারকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

গৃহবধুর বাবা মকবুল হোসেন বলেন, আমার মেয়ের শরীরে জামাই আগুন ধরিয়ে দেয়। এতে মেয়ের শরীরের পেছন অংশ ঝলসে গেছে। সে বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা ভাল নয়, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে চাই, কিন্তু জামাই সাদেকুল ইসলাম নিতে দেয়না, সে আমাদেরকে উল্টো হুমকিধামকি দিচ্ছে, আমাদেরকে নাকি সে পুলিশে ধরিয়ে দিবে।

তিনি বলেন, আমরা অসহায় ও গরীব মানুষ হওয়ার কারণে প্রায়সময় আমার মেয়ের উপর এমন অত্যাচার নির্যাতন জামাই সাদেকুল ইসলাম। আমি এ ঘটনায় জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযুক্ত স্বামী সাদেকুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেইনাই। সে ঘরের দরজা বন্ধ করে নিজেই তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আমাকে অভিযুক্ত করা হচ্ছে। এর আগে স্ত্রীকে মারপিট করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বাকবিতন্ডা হতো, এগুলো বিষয়তো স্থানীয়ভাবে আপোষ হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, আগুন দিয়ে গৃহবধু মাহফুজা আক্তারের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তার শরীরের পেছন অংশের ১৫ শতাংশ ঝলসে গেছে। তাকে আমরা নিবির পর্যবেক্ষণে রেখেছি এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোঃ হাবিবুল হক প্রধান বলেন, গৃহবধুর শরীরে তার স্বামী আগুন ধরিয়ে দিয়েছে এ ধরনের কোন লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠানে সিভিল সার্জন এলাকার জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে

স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে সংলাপ অনুষ্ঠানে সিভিল সার্জন এলাকার জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে

রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ শাওনের পিতার ইন্তেকাল

হরিপুরে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে মেধাতালিকায় পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

ঘোড়াঘাটে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের অবহিতকরণ সভা

আনোয়ার ইব্রাহিম নয়, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ইসমাইল

হরিপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর

বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’