Tuesday , 6 April 2021 | [bangla_date]

হরিপুরের হাটবাজার গুলোতে স্বাস্থ্যবিধির বালাই নেই

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: লকডাউনের দ্বিতীয় দিনেও সরকারি নির্দেশনা মানা হচ্ছে না ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ক্রেতা বিক্রেতা কারো মুখেই নেই মাস্ক। উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব।

নির্দেশনা অনুযায়ী খোলা জায়গায় কাঁচাবাজার সরিয়ে নেয়ার কথা থাকলেও তা মানছেন না ব্যবসায়ীরা। কেউ কেউ আবার বলছেন, স্থান সংকটের কারণে দোকান সরানো যাচ্ছে না।

উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে এখনো গাদাগাদি করে বেচা কেনা করতে দেখা গেছে। এতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় থাকছে না। পাশাপাশি বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ছাড়াই বেচা কেনা করতে দেখা গেছে। অনেকের মাস্ক থাকলেও ব্যবহারে উদাসীন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দোকানপাট প্রায় সবই খোলা। বিধিনিষেধ বাস্তবায়নে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও খুব একটা দেখা যাচ্ছে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু প্রজ্ঞাপন জারি করলেই চলবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে দেশে করোনা আরো ভয়াবহ রূপ নিতে পারে।

এ বিষয়ে জানতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সাথে মঙ্গলবার বিকাল ৫:২৪ মিনিটে মুঠোফোনে কল দিলে ফোন রিসিভ করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়বন্দর মন্দির প্রাঙ্গণে দূর্গাপুজা উপলক্ষ্যে বিনামূল্যে ৩শ’ জন পেলেন চিকিৎসা সেবা

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিজিবি’র হাতে আটক-১

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে রেল-সড়ক অবরোধ

আটোয়ারীতে বাসে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনি অনুষ্ঠান

রোটারি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

বীরগঞ্জে করোনায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু

বীরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ জরুরি সভা