Thursday , 22 April 2021 | [bangla_date]

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল:পরিদর্শনে জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: গত শুক্রবার সামান্য বাতাসে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। উপজেলার বজ্রমতলির শান্তির নীড়ের ফাটলের ঘরগুলো ইতোমধ্যে পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার। এব‍্যাপারে জানতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব‍্যাপারে জানতে হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল বুধবার বজ্রমতলির শান্তির নীড়ের ফাটলের ঘরগুলো পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত নির্বাহী ম‍্যাজিষ্টেট কামরুন নাহার।
ফাটল ধরা ৬৮ নং বাড়ির মালিক রফিকুল ইসলাম তুহিন জানান, গতকাল বুধবার ঠাকুরগাঁও থেকে একজন বড় অফিসার, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম স‍্যার আমার ফাটল ধরা ঘর পরিদর্শন করেন। তার পেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে আমার ঘর ভেংগে নতুন করে ঘর তৈরির কাজ শুরু করেছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ অনেকটাই তরিঘরি করে ঘরগুলো নির্মাণ ও মানসম্মত উপকরণ ব্যবহার না করার কারনেই সামন্য দূর্যোগে ঘরের এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আর এসব ফাটল ধরা ঘর বসবাসের অনুপযোগী হওয়ায় ঘর ছেড়ে অনত্র বসবাস করছে অনেকে। অন্যদিকে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, প্রথম দফায় প্রতিটি ঘরের জন্য এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় ধরে বজ্রমতলি (শান্তির নীড়) গ্রামে ১৩৩টি ঘর নির্মাণ করা হয়। আর এসব ঘর ভুমিহীনদের মাঝে বুঝে দেয়া হয় গত ফেব্রুয়ারীতে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেদ সম্পাদক লিপন

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

বীরগঞ্জে জনবল সংকটে ব্যাহত মৎস্যবিষয়ক সেবা

পীরগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে র‌্যালী ও মানববন্ধ অনুষ্ঠিত

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিজয়ের ফুল নৈশ বিদ্যালয়ের উদ্বোধন

খানসামায় আত্রাই নদী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

জমি লিখে নিয়ে পিতাকে পাগল বানিয়ে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ