Sunday , 25 April 2021 | [bangla_date]

হরিপুরে মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ আর ফাউন্ডেশন

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ভৌগলিক দিক থেকেও অবহেলিত উপজেলা হরিপুর। করোনাকালে সেখানাকার দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে আসছে ‘এ আর ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এখন পর্যন্ত হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। যতদিন করোনা এই দুর্যোগ অব্যাহত থাকবে ততদিন এলাকার দরিদ্র মানুষের মধ্যে খাবার সহায়তা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, চাল, ডাল, তেল, আলু, লবনসহ নানা ধরনের ত্রাণ সহায়তার প্যাকেট সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে বিতরন করে আসছে সংগঠনটি।

জানা গেছে, শুরু থেকে ফাউন্ডেশনের পরিচালক মোঃ রানার সার্বিক দিক নির্দেশনায় ত্রাণ কর্মসূচী পরিচালিত হয়। তিনি নিজেও উপস্থিত থেকে সার্বিক বিষয় দেখভাল করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক – এস বি সাগর বলেন, প্রান্তিক যেসব মানুষ অত্যন্ত কষ্টে রয়েছেন তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে এ আর ফাউন্ডেশন। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংগঠনের আরেক সদস্য নাহিদ হাসান সোহাগ জানান,গতকাল (২৪ এপ্রিল) শনিবার এক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি আর খরচের জন্য।

এই সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এলাকার যারা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে তাদের তালিকা তৈরি করা হয় প্রথমে। এরপরই ওই তালিকা ধরে ধরে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতে একই সংগঠনের ব্যানার থেকে আরও ত্রাণ দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

শীতার্তদের কাছে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিউবওয়েল বিতরণ