Saturday , 10 April 2021 | [bangla_date]

হরিপুরে সেচ পাম্পের বিদ্যুৎশকে ১ জনের মৃত্যু

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে সেচ পাম্পে বিদ্যুৎশক লেগে মসলিম ওরফে কোঠলা (৪০) নামে এক ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মসলিম ওরফে কোঠলা উপজেলার তোররা কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রমতে জানা গেছে, মসলিম ওরফে কোঠলা সেচ মালিক মনির উদ্দিনের পাম্প দিয়ে পাশের বিলে ইরি ক্ষেতে পানি নিতে গেছিল।
মসলিম এক হাত দিয়ে টিউবওয়েল চাপছিল আরেক হাত দিয়ে সুইচে চাপ দিতেই তৎক্ষণাৎ বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে সাথে সাথেই মারা যায়। ১০ এপ্রিল শনিবার সকালবেলা বাড়িতে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখে মসলিম মরে পড়ে আছে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। মসলিম দুই ছেলে ও দুই কন্যার পিতা ছিল।

এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হয়েছে। এব‍্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী ডায়াবেটিস স্বাস্থ্য মেলার উদ্বোধন

বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক

পীরগঞ্জে অধিকার ভিত্তিক পদ্ধতির উপর সক্ষমতা বৃদ্ধি’র কর্মশালা অনুষ্ঠিত

স্কুলে যাওয়ার সময় খানসামায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ছোট গল্প ভাঙ্গন মাসুদুর রহমান মাসুদ

এদেশে রাজনীতি করলে ঘোষনাপত্র ,ইস্তেহার আর স্বাধীনতার ঘোষনা মানতে হবে—-নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

বীরগঞ্জ উপজেলা শাখার বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভা

বীরগঞ্জে সাতোর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইছাহাক নির্বাচিত