Sunday , 18 April 2021 | [bangla_date]

হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর মামুনুলকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।জানা গেছে, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এ ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে মামুনুল হককে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গড়েয়া মাঠ রক্ষা করতে যদি জীবন চলে যায় তবুও মাঠ রক্ষা করবো আমরা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউএনও

দিনাজপুরের বোচাগঞ্জ এ কেমন শ’ত্রুতা রাতের আধারে গাছ ক’র্তন

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার -রুহিন হোসেন প্রিন্স

পীরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

কাহারোলের উজ্জল নক্ষত্র দরিদ্র পরিবারের এক সন্তান প্রভাষক আরেক সন্তান সদ্য এমবিবিএস ডাক্তার

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে  দুদকের অভিযান

চিরিরবন্দরে সাব-রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযান

গ্রাম হচ্ছে শহর, নাগরিক সুবিধা পাচ্ছে গ্রামীণ জনপদ

দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি আটক