Tuesday , 20 April 2021 | [bangla_date]

করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বিরলে ভ্রাম্যমান ডিম, মাংস ও দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

বিরল প্রতিনিধি
দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বিরলে ভ্রাম্যমান ডিম, মাংস ও দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
২০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন- বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবের মোহাম্মদ শোয়াইব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মাহ্ফুজা খাতুন, ডাঃ জাহাঙ্গীর (এল.ই.ও), উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকতা, সহকারী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডেইরী ফামার্স এসোসিয়েশন/বাংলাদেশ পোল্ট্রি ফামার্স এসোসিয়েশন বিরল উপজেলা শাখার বাস্তবায়নে, প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি.পি) প্রণী সম্পদ অধিদপ্তর, মঃস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা এবং উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতাল বিরল এর ব্যবস্থাপনায় ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিরল উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকার বদলির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন

দিনাজপুর শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে জেলা উপজেলার দুইশত শিল্পীরা মাতিয়ে তুলল গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে  হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় পেছালো

দুই দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ’র উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

ঠাকুরগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে কম্বল পেল শীতার্ত আদিবাসিরা

বীরগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতীপূজা উৎযাপন

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

পীরগঞ্জে ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরের আবৃত্তি সংগঠন ‘রক্তকরবী’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন