Sunday , 18 April 2021 | [bangla_date]

গত ২৪ ঘন্টায় মৃত্যু-১০২। কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা টানা তৃতীয় দিনের মতো একশো পার হয়েছে।

তৃতীয় দিনে এসে মৃত্যু হয়েছে ১০২ জন। এর আগের দুইদিন ১০১ জন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলে এপ্রিল মাসে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৩৩৯ জনের মৃত্যু হয়েছে। আর গত তিন দিনে মৃত্যু হল মোট তিনশ চার জনের।
বাংলাদেশে গত তিনদিনের মৃত্যুহার বিবেচনা করলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।
আর এপ্রিল মাসের মৃত্যু হার বিবেচনা করলে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই মাসে প্রতি ১৮ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।
দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত হয়ে কারও মৃত্যুর কথা সর্বপ্রথম ঘোষণা করা হয়েছিল গত বছরের ১৮ই মার্চ। তবে গতকালের আগে পর্যন্ত এই ১৩ মাসে মৃতের সংখ্যা এর আগে কখনোই তিন অংক ছোঁয়নি।

শনিবারই বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি।
‘মহামারি সর্বোচ্চ মাত্রার সংক্রমণের দিকে এগোচ্ছে’ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্কবাণী উচ্চারণের পরদিনই বিশ্বব্যাপী মৃত্যুর এই তথ্য জানা গেল।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,৬৯৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলবো—হুইপ ইকবালুর রহিম এমপি

হরিপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের শুভক্ষণে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি

সেই মনি-মুক্তার জন্মদিন পালন

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

খানসামায় বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সরকারের সকল সেবা সহজে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে -অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব