Monday , 19 April 2021 | [bangla_date]

গত ২৪ ঘন্টায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু, আক্রান্ত- ৪২১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

মৃতদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২১৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট মৃত্যুবরণকারী ১১২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৮ জন, বাসায় তিনজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২৬ জন এবং ষাটোর্ধ ৬৪ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ১১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, চট্টগ্রাম ১৯ জন, রাজশাহী পাঁচজন, খুলনা ১০ জন, বরিশাল একজন, সিলেট তিনজন, রংপুর দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৩০০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ।

একই সময়ে দেশের সরকারি-বেসরকারি ২৬০টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ের পীরগঞ্জে হেরোইন সহ ২ জন গ্রেপ্তার

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

বীরগঞ্জ নবাগত ইউএনও‍‍`র মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে

বীরগঞ্জে নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধ মাইক্রোবাস আটক

দিনাজপুরের উদ্যোক্তাবর্গের উদ্যোগে মেহেদী উৎসব

পঞ্চগড়ের পুনাকের আয়োজনে শীতবস্ত্র বিতরণ রংপুর রেঞ্জের ডিআইজির

তেঁতুলিয়ায় আগুনে পুড়ে সর্বস¦ান্ত দিনমুজুর পরিবার

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা