Monday , 5 April 2021 | [bangla_date]

গাছের প্রকৃত মালিক কে? রাণীশংকৈলে ডালপালা বিহীন গাছটি আটক করেছে ইউএনও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার মহাসড়কে রাস্তার ধারে দীর্ঘদিনের পুরাতন একটি কাঠাঁল গাছ কর্তন করছিল স্থানীয় এক শ্রমিক নেতা।
গত শুক্রবার (২এপ্রিল) এলাকার লোকের চাপের মুখে গাছটি আটক করে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। কিন্তু গাছ খেকোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয়রা।
রাণীশংকৈল কাতিহার মহাসড়কে মাদ্রাসা মোড়ে রাস্তার ধারে দীর্ঘদিনের পুরাতন একটি কাঠাঁল গাছ কর্তন করছিল নাবিল কোচ কাউন্টার ম্যানেজার হুমায়ুন কবির টুটুল। তার দাবী গাছটি তার ব্যক্তিগত জমিতে রয়েছে। এ লক্ষ্যে জেলা পরিষদ সার্ভেয়ারের পরামর্শে আমি গাছটি কর্তন করতে ছিলাম। এর মধ্যে ইউএনও সাহেব গাছটি কর্তন করতে বাধা দেয় এবং বলেন, গাছটি সরকারের না মালিকানা এর কাগজ দেখাতে।
এ প্রসঙ্গে জেলা পরিষদ সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, গাছটি দেখলে মনে হবে রাস্তায় রয়েছে, আসলে সেটি মালিকানা জমিতে রয়েছে। গাছটি মালিকানা জমিতে থাকলে সরকার কেন রোপণ করল এ প্েরশ্নর জবাবে তিনি বলেন গাছটি কে রোপন করেছে তা আমার জানা নেই। যে রাস্তায় গাছটি রয়েছে সে রাস্তাটি জেলা পরিষদের কিনা প্রশ্ন করা হলে, এড়িয়ে গিয়ে বলেন জেলা পরিষদের প্রধান সহকারি বিমল চন্দ্র শর্ম্মার নির্দেশে আমি সেখানে গিয়েছিলাম এর বাইরে আমি কিছুই জানিনা।
স্থানীয় মোঃ হাফিজ উদ্দীন বলেন- পিচঢালা পথ কেটে কাঁঠাল গাছটি কাটা হচ্ছে কি ভাবে বুঝবো কোনটি সরকারি আর কোনটি বেসরকারি ? তিনি আরো জানান- যদি ব্যাক্তি মালিকানায় হয় তা হলে টুটুলকে কেন হয়রানি করা হচ্ছে বা তার বিরুদ্ধে কেনই বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্ন রয়েই যায়।
এব্যাপরে সহকারি কমিশনার (ভ’মি ) প্রীতম সাহা বলেন, আমি যতদুর শুনেছি গাছটি জেলা পরিষদের । সেখানকার সার্ভেয়ার এসে টুটুলকে গাছটি কর্তন করতে বলেছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ঘটনাটি ছোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খাস জমিতে ভূমিহীনদের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

বিরল পৌরসভার নির্বাচনে সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

বোচাগঞ্জে বোরা ধান ও চাল সংগ্রহ শুরু

বীরগঞ্জে কর্মহীন নারীদের ভাগ্য বদলে দিয়েছে পরচুলা শিল্প

না ফেরার দেশে চলে গেলেন-মোশাররফ হোসেন বুলু

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

পুলিশ সুপারের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে জুয়া খেলা নিয়ে দ্বন্দে নিরাপত্তা প্রহরী ডুবু খুন

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !