Saturday , 24 April 2021 | [bangla_date]

গাছ কাটতে বাঁধা দেয়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি :
বিরলে গাছ কাটতে বাঁধা দেয়ায় পুকুরের মাছ বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলার ধর্মপুর ইউপি’র বনগাঁও গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা তোবারক হোসেন চৌধুরীর পুত্র তোজাম্মেল হোসেন চৌধুরীকে প্রতিবেশি কামদেবপুর গ্রামের সামসুল আলমের ছেলে সুমন রহমান, মোসলেম উদ্দিন (ফকির) এর ছেলে আজিজুর রহমান কালু, আব্দুল্লাহর ছেলে ইমরান হোসেন, শাকির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন, মৃত সোলেমান আলীর ছেলে সামসুল আলম, মৃত সোলেমান আলীর ছেলে শাকির উদ্দিন গত ২১ মার্চ গাছ কাটাকে কেন্দ্র করে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ নিয়ে তোজাম্মেল হোসেন চৌধুরীকে গত ১৯ এপ্রিল বিকাল ৫ টায় কামদেবপুর বাজারে গালিগালাজ করতে থাকলে গালিগালাজে বাঁধা দেয়ায় উল্লেখিত প্রতিবেশিরা এলোপাথারি কিলঘুষি মেরে আহত করে ও প্রকাশ্যে বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে। তোজাম্মেল হোসেন চৌধুরী মারপিটের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিপক্ষরা হিংস্বাত্মকভাবে আর্থিক ক্ষতিসাধনের লক্ষে পুকুরে বিষ প্রয়োগ করে ২৪ এপ্রিল শনিবার সকালে প্রায় দেড় থেকে ২ লাখ টাকার মাছ মেরে ফেলে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন শত্রুতা? বিকালে এ রিপোর্ট লেখাকালীন পুকুরের দেড় থেকে ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে ভাসতে থাকায় এলাকাবাসীর অনেকে সে মরা মাছগুলো তুলে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে তোজাম্মেল হোসেন চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে জনতার লাঠি মিছিল কথিত পীরের মাজার ভাংচুর-অগ্নিসংযোগ

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে শিক্ষার আলো ছড়াচ্ছে খালেদা আলম বিদ্যাপীঠ

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাহারোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

বিরলে আদিবাসী ইস্যুতে সংবেদনশীল সভা

আওয়ামী লীগ তামাশা শুরু করেছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৭৪.৪৮, জিপিএ ৫ পেয়েছে ৬হাজার ৪৫৯জন এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় করেন ইসিজি, প্রেসক্রিপশন লেখেন সহকারী !

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন