Friday , 23 April 2021 | [bangla_date]

চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে। এর আগে, লকডাউন চলাকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সে অনেক দিন ধরে এখানে আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে।

তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। ওই ঘটনার সঙ্গে বদলির কোনো সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে লকডাউন চলাকালে গত ১৮ এপ্রিল এলিফ্যান্ট রোডে এক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সাঈদা শওকত জেনির পরিচয়পত্র দেখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেই সময় সেখানে মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত ছিলেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। চিকিৎসক, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট তিনজনই মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন। নিজেদের মানহানি দাবি করে চিকিৎসক এবং পুলিশ একে অপরের শাস্তি দাবি করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের অভিভাকদের মাঝে গাভি বিতরণ

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

হরিপুরে উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবস উদযাপন

অবশেষে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন প্রশাসনের নিয়ন্ত্রনে

সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

হরিপুরে ড্রেনের ময়লা-আবর্জনা রাস্তায়, চরম জনদুর্ভোগ

পীরগঞ্জে প্রতিজ্ঞা দিবস পালিত

পীরগঞ্জে চিত্রাঙ্কনে ভাষা শহীদদের স্মরণ