Sunday , 18 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণহারালো স্বামী !

ঠাকুরগাঁও : স্ত্রী রাধিকা রানীকে বাঁচাতে গিয়ে প্রাণহারালো স্বামী শ্রী কৃষ্ণ চন্দ্র রায় (৩৫)। রবিবার সকালে বিদ্যুতায়িত স্ত্রীর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর দাফাদার টুলি গ্রামে।
কৃষ্ণ ওই এলাকার খাটাসু চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে শ্রী কৃষ্ণ’র স্ত্রী রাধিকা রাণী বাড়ীর পুকুরের ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করতে থাকে। এসময় তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। তাদের চিৎকার শুনে ছেলের স্ত্রী বিমলা রানীও বিদ্যুতের তারে আটকে যান। এসময় স্থানীয়রা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। তাদের তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কৃষ্ণকে মৃত ঘোষনা করেন।
গুরুতর আহত রাধিকা ও বিমলা রাণীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, কৃষ্ণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

রাণীশংকৈল ডিগ্রী কলেজের ৫০ বছর – প্রস্তুতি সভা

রাস্তার পাশে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

ফুলবাড়ীতে শীতকালীন সবজির বাম্পার ফলন

রাণীশংকৈলে জরিমানার টাকা নিজের অ্যাকাউন্টে, পুলিশ সার্জেন্ট প্রত্যাহার !

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

বীরগঞ্জে চায়ের দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান ফাতেমা

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী