Monday , 5 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মৃদু ভু-কম্পন অনুভুত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে বয়ে গেল মৃদু ভুমি কম্পন। সোমবার রাত ৯টা ২১ মিনিটে ৭ সেকেন্ডের এই ভু-কম্পন বয়ে যায়। এসময় তড়িঘড়ি করে ঘর থেকে অনেকে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের শিক্ষার্থী তামীম তাজ বলেন, ওই সময় পড়ছিলাম, দেখছি হঠাৎ কেঁপে উঠল। টের পেয়ে দ্রæত ঘর থেকে বের হই। এর পর দেখি অনেকেই রাস্তায় বেরিয়ে এসেছে।
একই গ্রামের হাচিনা বেগম বলেন, শুধু শুনলাম ঝনঝন শব্দ হলো। কি যেন কেঁপে উঠলো। এতে ভয় পেলাম।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান মৃদু ভুকম্পনের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ থেকে ৭ সেকেন্ডের স্থায়ী ভু-কম্পন হয়েছে। তবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচল

কাহারোলে প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চোখের ছানী অপারেশন

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই করা জবাই হচ্ছে রুগ্ন পশু, দায়সারা জবাব প্রাণিসম্পদের

শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবী জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানীমুলক

বিএফইউজে এর সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

মাছ চাসে বাংলাদেশের অবাক করা সাফল্য

রাণীশংকৈল থানার এসএম জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত !

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সারের জন্য হাহাকার, লাভের ‘মধু’ খাচ্ছেন ডিলার