Tuesday , 13 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভার নতুন রাস্তার কাজ পরিদর্শনে মেয়র

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভার বেশ কয়েকটি চলমান রাস্তা নির্মানের কাজ পরিদর্শন করেছেন পৌরমেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। কাজের গুণগতমান ও বিভিন্ন খুটিনাটি বিষয় তদারকি করে কাজের সন্তোষ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার সকালে তিনি পৌর শহরের আর্ট গ্যালারী হতে রামদাড়া পর্যন্ত নতুন রাস্তার কাজ পরিদর্শন করেন।
এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, আর্ট গ্যালারী মোড় হতে রামদাড়া মোড় পর্যন্ত এক হাজার ৩৫ মিটার রাস্তার কাজে মোট ব্যয় ধরা হয় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পৌরসভার ভেতরে বেশ কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে। এর মধ্যে আমতলী মোড় হতে সিএম স্কুলের মোড় পর্যন্ত রাস্তার কাজ প্রায় শেষ। ঘোষপাড়া বদিউলের মোড় থেকে সেনুয়া বাজার পর্যন্ত প্রায় ৬৫০ মিটার রাস্তার কাজ চলমান। এছাড়াও ছোট খাটো আরও প্রায় ৭শ মিটারসহ এক হাজার মিটার নতুন রাস্তার কাজ চলছে। ঈদুল ফিতরের আগেই এসব কাজ সমাপ্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পৌরসভার এসব রাস্তা নির্মিত হলে পৌরবাসীর যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর হবে এবং পৌরসেবা নিশ্চিত হবে।
পৌরসভার রাস্তা বা ড্রেন নির্মানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোও ক্ষতিপুরণের আওতায় আসবে বলে জানান সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী সোহেল রানা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালাসহ পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বকনা গরু বিতরণ

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস, নিহত ১৩

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও নতুন লাইফ সেভিং এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন– রমেশ চন্দ্র সেন – এমপি,

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও সভা

রাণীশংকৈলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন

আনন্দ মেলার নামে জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে বীরগঞ্জে মানববন্ধন

স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

বীরগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর গণসংযোগ