Saturday , 24 April 2021 | [bangla_date]

দিনাজপুরে করোনায় দুই নারীর মৃত্যু

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হলো। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বিরলে এক, সদরে ৯ এবং পার্বতীপুরে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত হলেন।

মারা যাওয়া দুই নারী হলেন- দিনাজপুর সদর উপজেলার নুরেসাত বেগম এবং বীরগঞ্জ উপজেলার আলেকা বেগম। এদের মধ্যে নুরেসাত বেগম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলেকা বেগম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর পিসিআর ল্যাবে ১২৭টি নমুনার মধ্যে ১১৩টি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোন শনাক্ত হয়। জেলায় বর্তমান ৩১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত আছেন। তাদের মধ্যে দিনাজপুর সদরে রয়েছেন ২২৯ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

বীরগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে আটক-১ জাল খতিয়ান ও পর্চা উদ্ধার

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কতৃক নালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ

বৈকালী’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে স্বরূপ বকসী বাচ্চু

রাণীশংকৈলে সড়ক দূ,র্ঘট,নায় প্রা,ণ হারালেন কাঠমিস্ত্রি

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি

খানসামায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রভাবশালীর আলু মজুদ অবশেষে সরানো হলো