Thursday , 22 April 2021 | [bangla_date]

দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সড়ক অবরোধ
দিনাজপুরে সড়ক অবরোধ করে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামের অপসারণের দাবিতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ফুলবাড়ির সকল বীর মুক্তিযোদ্ধা ও পৌরবাসী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা কর্মসূচি শুরু করেন। এর আগে ফুলবাড়ি উপজেলার বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও প্যানেল মেয়রকে লাঞ্ছিত করায় ওসির প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন তারা।

প্রতিবাদ সমাবেশ চলাকালে রাস্তার দুই পাশে শত শত পণ্যবাহী ট্রাক আটকে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান এবং সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধাক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মো.এছার উদ্দিন, মুক্তিযোদ্ধা কাশেম মন্ডলসহ অনেকেই।

এ ছাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, সরকারি কলেজ শাখার সহ-সভাপতি নাসির মাহমুদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা –প্রেমিক গ্রেফতার

বীরগঞ্জে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

বীরগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

বিরলে নিরাপদ সবজি ও  ফল চাষ প্রশিক্ষন

বিরলে নিরাপদ সবজি ও ফল চাষ প্রশিক্ষন

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ