Saturday , 3 April 2021 | [bangla_date]

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৪ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ জহুরুল ইসলাম নয়ন (৩০) ও জামেলা বেগম ওরফে মমেনা নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বিআরটিসি বাস কাউন্টারে দাড়িয়ে থাকা রংপুরগামী বিআরটিসি বাসের যাত্রীর আসন থেকে ফেন্সিডিল সহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ। আটক মাদক কারবারি নয়ন রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ি নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের ছেলে ও জামেলা বেগম জবাইদুর রহমানের স্ত্রী।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন জানান, রানীশংকৈল থেকে অন্য এলাকায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলেকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ইউপি সদস্য প্রার্থীরা

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন নাম পাচ্ছে ‘মিতালী’

বালিয়াডাঙ্গীতে ভোটার দিবস পালিত

হরিপুরে রোগী কল্যাণ সমিতি গঠনের জন্য আলোচনা সভা

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা বাড়িয়ে দিতে হবে —–বিচারপতি এম. ইনায়েতুর রহিম

করোনায় একদিনে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯২৫

রবিবার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান. রাণীশংকৈলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে বিদ্যালয়

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র  ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

গর্ভেশ্বরী শ্মশান উন্নয়নে ব্যাফেল ড্র’র ২য় পুরস্কার অটো চার্জার পেলেন অর্জুন

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায◌়ক কমিটি গঠন