Monday , 5 April 2021 | [bangla_date]

পুলিশের গাড়ি ভাঙচুরের পুরোনো ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপি

রেডিওগুলিস্তান ডটকম নামের ফেসবুক পেজ থেকে এক বছর আগের একটি ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই পেজে আপলোড হওয়া একটি ভিডিওতে দক্ষিণখান থানায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করতে দেখা যায়। এতে বলা হয়, লকডাউনের প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২০ সালের একটি পুরোনো ভিডিও চালিয়ে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। যে বা যারা কাজটি করেছে, তাদের ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ।

ডিএমপি জানায়, ভিডিওটি পুরোনো। গত বছরের ১৩ মে দক্ষিণখান কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে তাঁর সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করেন। এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহতও হন।ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলাও করে। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

পুরোনো একটি সংবাদকে নতুন শিরোনাম দিয়ে মিথ্যাচার করার এই চেষ্টাকে প্রতিহত করতে সাইবার ক্রাইম টিম শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে -এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরে ব্রয়লার মুরগির মাংসও কেজিতে বেড়েছে ৮০ টাকা

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

বিরলে ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প

ক্যারি অন সিস্টেম পুর্নবহাল ও সিজিপিএ সিস্টেম বাতিল দাবীতে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

বীরগঞ্জে দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত

রাতের আধাঁরে স্কুলের তালা ভাঙার প্রতিবাদে খানসামায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

দিনাজপুর চেম্বারের আয়োজনে সদরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময়

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়