Saturday , 17 April 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে কালবৈশাখীর ঝড়ে ফল ও ফসলের ব্যপক ক্ষতি

এসএম মশিউর রহমান সরকার,নিজেস্ব প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হঠাৎ রাত সাড়ে ৯ টায় অনুমান ৫৫থেকে ৬৫ বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় আম,লেচু, ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
অনেক এলাকায় বিভিন্ন গাছপালার ডাল ও কিছু গাছ উপড়ে গেছে। ডাল ভেঙ্গে আম ঝরে গেছে।
ঠাকুরগাঁওয়ের আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯ দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্ট শুরু হয়। বিদ্যুৎচমকাতে থাকে আকাশের বিশাল গর্জন। কোনো কোনো এলাকায় শিলা বৃষ্টার খবর পাওয়া গেছে। ঝড়-বৃষ্টি ও মেঘের গর্জনে প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধরাখা হয়।
বালিয়াডাঙ্গী সরকার পাড়া গ্রামের এসএম ম্যারীয়ন সরকার ও এসএম মনি সরকার জানান, তারাবি নামাজের সময় হঠাৎ বালিয়াডাঙ্গীর ওপর দিয়ে এত তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। মনে হচ্ছিল ঘরের টিনের চালা উড়ে পালাবে। ঝড় সাভাবিক ও কমানোর জন্য আমরা নামাজে মোনাজাত করি।

উপজেলার কাশুয়া গ্রামের আমচাষী সাংবাদিক মো.আব্দুস সালাম জানান, প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গাছের অধিকাংশ আম ঝরে গেছে। ডালপালাও ভেঙ্গে গেছে। অনেক এলাকার কাচা ঘর-বাড়ির চালা উড়ে গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাহারোলের সিংগাড়ীগাঁও গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে নেতা-কর্মীরা,শ্লোগান, মিষ্টি বিতরন, অতঃপর গ্রেফতার-৫

হরিপুরে সেচ্ছাসেবক লীগের প্রতিষষষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে

রাণীশংকৈলে স্কুলের নথিপত্র আত্মসাৎতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

পীরগঞ্জে (এম কে পি)মানব কল্যাণ পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপন।।

করোনা প্রতিরোধ কমিটির সভা

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন