Sunday , 11 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২০২০-২০২১ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ২য় পর্যায়ের (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাজের উদ্বোধন করা হয়েছে।রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ১১নং মরিচা ইউনিয়ন মাহাতাবপুর আশ্রয়নের রাস্তার অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ্, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, স্থানীয় ইউপি সদস্য আঃ বাসেদ, স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ্ জানান, বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ৩৪১৪ জন অত্যন্ত দরিদ্র সুবিধাভোগী বাছাই করা হয়েছে। ৪০ দিনের জন্য বরাদ্দকৃত ২কোটি ৯৩লাখ ১২হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৭ জু-য়াড়ী গ্রে-প্তার

বীরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

কঠোর লগ ডাউনে বীরগঞ্জে একদিনে করোনায় ১৬জন শনাক্তের রেকর্ড

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

বোদায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ে সরকারের ১৫ বছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের শোভাযাত্রায় হাজারও নেতাকর্মীর ঢল

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক

সাবেক ও বর্তমান ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ, ফলনও ভালো ।