Monday , 5 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: প্রায় ৫ মাস বন্দী থাকার পর অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন। রোববার বিকেল ৫টায় দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যান থেকে শকুনগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। গত বছরের নভেম্বর মাসের শুরুতে সিংড়া জাতীয় উদ্যানের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বিপন্ন বিভিন্ন প্রজাতির শকুন আনা হয়। সেখানে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর ১৬ শকুনকে ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। শকুন অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক শাহিন কবির, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সহকারী প্রকল্প কর্মকর্তা সমীর সাহা, সিংড়া শালবন বিট কর্মকর্তা হরিপদ দেবনাথ প্রমুখ। আইইউসিএন কর্মকর্তা সমীর সাহা জানান, সিংড়া শালবনের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রটি উত্তরবঙ্গে প্রথম। ২০১৬ সালে প্রকল্পটির যাত্রা শুরু হয়। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসার সময় শকুনগুলো দুর্বল হয়ে লোকালয়ে নেমে যায়। এগুলোকে উদ্ধার করে বনবিভাগ এবং আইইউসিএন চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। জীবাণু মুক্ত করে পরে এদের ছেড়ে দেওয়া হয়। দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তীব্র শীতের কারণে হিমালয় থেকে আসা দেশের আটটি জেলা থেকে শকুন উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। বিপন্ন শকুন রক্ষায় আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। প্রকৃতির জন্য উপকারী এই পাখিটির অস্তিত্ব রক্ষায় প্রকল্পটি নেওয়া হয়েছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ে কর্নেট সাংস্কৃতিক সংসদ এর বর্ষবরণ ও আসন্ন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দ

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল বাবুর ইন্তেকাল

কলা-চিড়া নিয়ে সাইকেলে চেপে রংপুরের পথে বিএনপির সমাবেশে সমর্থকরা !

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি ষড়যন্ত্র কারিদের দাত ভাঙ্গা জাবাব দেওয়ার হুশিয়ারি

বীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

সকল ধর্ম বর্ণের অনন্য সম্প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী