Monday , 19 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের মারপিটে একজন গুরুতর আহত হয়েছে। সুন্দরী হাটগাছ গ্রামের অনিল রায়ের ছেলে মিঠুন রায়(৩৫) অভিযোগ করে জানান, একই এলাকার ভুপেন্দ্রনাথ রায়ের পরিবারের সাথে ২০ শতাংশ জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো এবং প্রকৃত মালিক হওয়া সত্বেও একাধিকবার স্থানীয় ভাবে আপোশ-মিমাংসার চেষ্টা করেও জমিটির দখল উদ্ধার করা সম্ভব হয়নি। ভুপেন্দ্রনাথ গং জোরপূর্বক জমির দখল নিয়ে অদ্যবধি নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এ ব্যাপারে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে বের হবার পথিমধ্যে ভুপেন্দ্রনাথের ছেলে তাপস রায়(৪৫) ইচ্ছেকৃতভাবে মিঠুনের পথরোধ পূর্বক গালিগালাজ করে, বুকে কিলঘুষি মেরে একপর্যায়ে পিছন থেকে আকস্মিকভাবে বাশের লাঠি দিয়ে আঘাত করে মিঠুনের মাথা ফাটিয়ে রক্তাক্ত, জখম ও গুরুতর আহত করে। এসময় তাপস সহ তার ভাই লক্ষি, ভাতিজা শুভ্র ও সন্দীপ প্রাননাশের হুমকি ধামকি প্রদর্শন করে পালিয়ে যায় এবং আহতের আত্মচিৎকারে নিতাই রায় সহ প্রতিবেশীরা এগিয়ে এসে মিঠুন কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত মিঠুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা যায়। এ ব্যাপারে ইউপি সদস্য পিযুষের সাথে মুঠোফোনে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে ইতিপূর্বে উল্লেখিত বিরোধীয় জমি- জমা সক্রান্ত বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে আপোশ মিমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় মারামারির ঘটনাটি ঘটতে পারে বলে জানান তিনি ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নার্সিং ইন্সটিটিউট উদ্বোধন

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

জেলা পর্যায়ে অদম্য নারীর স্বীকৃতি পেলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা, আসামি পলাতক

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে ছাত্রদলের কমিটিতে মাদকাসক্ত ও বিবাহিতরা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে অপসারণের বদলে বদলী ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

বোদায় আনসার ও ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপন