Thursday , 22 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে ঢিলাঢালা লকডাউন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : করোনায় নতুন সংক্রমণ বাড়লেও দিনাজপুরের বীরগঞ্জে চলছে ঢিলাঢালা লকডাউন। সরকারে বিধিনিষেধ অমান্য করে লকডাউনে বেড়েছে জনসমাগম। দুরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও লকডাউনের আওতামুক্ত পণ্যবাহী ট্রাক ও যানবাহনের পাশাপাশি বিনা বাঁধায় রিক্সা -ভ্যান, পাগলু,সিএনজি,অটোরিক্সা, চার্জার,ট্রাক্টর (টলি),মোটরসাইকেল, কার-মাইক্রোবাস। এসব যানবাহনে নেই কোনো স্বাস্থ্যবিধির বলাই। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে বেশিরভাগ দোকানের একটি পাল্লা খোলা এবং বন্ধ থাকা দোকানের সমানে মালিক অথবা কর্মচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ক্রেতা আসলেই তাদের দোকানের ভিতরে নিয়ে সাটার বন্ধ করে চলতে দেখা গেছে বেচাকেনা। অনেকে একটি করে সাটার খোলা রেখে করেছেন বেচাকেনা। তবে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেটি বন্ধ হয়। পৌরশহরের দৈনিক কাঁচাবাজার, বলাকা মোড় ও সাপ্তাহিক হাটবাজাগুলোতে দেখা যাচ্ছে জনসমাগম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলা প্রশাসন ও বীরগঞ্জ থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বীরগঞ্জে নারী-পুরুষসহ ৪ ছাগল চোর আটক

পঞ্চগড়ে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা’

প্রেসক্লাব পার্বতীপুর’র পুর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি শামসুল হুদা-সম্পাদক হাবিব ইফতেখার

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

কাহারোলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে ধানচাষী নির্বাচন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে ৫জনের প্রত্যাহার ॥ বৈধ প্রার্থী রইল ৪০জন

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের (জেইউডি) দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা ঐক্য যদি ঠিক থাকে, তবে আমাদের লক্ষ্যে পৌছাতে সময় লাগবেনা

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-

কাহারোলে নির্বাচিত ইউপি জন-প্রতিনিধিদের সাথে জনসংলাপ